ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা নারী কে পিটিয়ে হত্যার অভিযোগ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৬:০০ অপরাহ্ন

banglahour


​​ ভৈরবে সাইকেল চালানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় রেহানা বেগম লিলি নামের ৭০ বছরের এক বৃদ্ধা নারী কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার  বিকেলে নিজ উঠানে ঝাড়ু দিচ্ছিলেন বৃদ্ধা রেহানা বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ৫ বছরের শিশু সন্তান উঠানে সাইকেল চালানোর সময় বারবার বৃদ্ধার পায়ে চাকা তুলে দেয়। এসময় তিনি শিশুটিকে ধমক দেন। ​এর জেরে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম বৃদ্ধার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত  অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মেয়ে বিলকিস বেগম, সৌরভী বেগম ও পুত্র তোষার মিয়া জানান,গতকাল তাদের মা উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময়  জাহাঙ্গীর মিয়ার পুত্র  সাইকেল চালতে গিয়ে  বার বার তাদের মায়ের পায়ে চাকা তুলে দিচ্ছেন। এতে মা বিরক্ত হয়ে ধমক দেয়ায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা ঘরে ঢুকে বাঁশ দিয়ে পিটিয়ে তাদের মা কে মেরে ফেলেছে । হত্যাকারীদের শাস্তির দাবী জানান তারা।

এ বিষয়ে ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার  তদন্ত পরিদর্শক  ( ওসি)   লিমন বোস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম