ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৩ দিন পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৬:১৮ অপরাহ্ন

banglahour


টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় ১২ জুলাই থেকে বন্ধ হয়ে যায় রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল। সেতুর ধসে পড়া অংশটি নতুন করে নির্মাণের পর শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে ১৩ দিন পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।


সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। তবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।


সাখাওয়াত হোসেন জানান, সেতুর যে অংশটি ভেঙে গেছে সেটির নির্মাণ কাজ বৃহস্পতিবার রাতেই শেষ হয়েছে। তবে কিছু কাজ করার জন্য শুক্রবার কেবল অটোরিক্সাসহ ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
সওজ কর্মকর্তা সাখাওয়াত হোসেন আরো বলেন, সেতুটির সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট ভেসে গিয়েছিল। সেটি পুনরায় নির্মাণ করতে রাতদিন কাজ করতে হয়েছে। আর সেতুটি শিলক খালের ওপর নির্মিত। ১২ জুলাই পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত এলাকার একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে। এরপর তীর ভেঙে সেতুটিতে আঘাত করে। এতে সেতুটির একাংশ ধসে পড়ে। 
বান্দরবান জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বান্দরবান থেকে রাঙ্গামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটি থেকেও বান্দরবানে বাস আসবে। তবে যাত্রীদের অনেকেই এখনো বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি জানেন না। যার কারণে প্রথম দিনে সময়সূচি অনুযায়ী বাস ছাড়া সম্ভব নাও হতে পারে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯