ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ উপলক্ষে বিশেষ সংবাদ সম্মেলন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:১২ অপরাহ্ন

banglahour

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ উপলক্ষে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা নেতৃবৃন্দ কর্মসূচির সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা জানান, কর্মসূচিকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা নেতারা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য তাড়াইল, করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ শহরের তিনটি কর্মসূচিতে কেন্দ্রিয়  নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন আয়োজকরা।  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম