ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারি নদী ও খালগুলো পুনরুদ্ধারের দাবিতে সড়কে অবস্থান

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:১৭ অপরাহ্ন

banglahour

 

বাগেরহাটে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি নদী ও খালগুলো পুনরুদ্ধারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন স্থানীয় শতাধিক তরুণ-তরুণী।

রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড; যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘খাল বাঁচাও, কৃষি বাঁচাও’, ‘সরকারি খাল উন্মুক্ত করো এখনই’, ‘কী চাই? দখলমুক্ত খাল চাই’ এবং ‘সরকারি খাল সবার অধিকার’।

আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থী ইমরান শেখ বলেন, বর্তমান সরকার দেশজুড়ে খাল খনন ও পুনঃখননের কার্যক্রম চালালেও বাগেরহাটের চিত্র সম্পূর্ণ আলাদা। জেলার বিভিন্ন উপজেলায় প্রভাবশালীদের কবজায় রয়েছে সরকারি খালগুলো। এর ফলে পানির অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম ও কৃষিকাজ। সেই সঙ্গে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতাসহ নানা সংকট।

আরেক শিক্ষার্থী মিথিলা আক্তার জানান, খাল দখলকে কেন্দ্র করে প্রায়ই এলাকায় সংঘাতের ঘটনা ঘটে। সুমিত ভট্টাচার্য নামের এক তরুণ অভিযোগ করেন, প্রশাসন মাঝেমধ্যে নামমাত্র উদ্ধার অভিযান চালালেও কিছুদিন পর সেগুলো আবার প্রভাবশালীরা দখল করে নেয়। সাধারণ মানুষ ভয়ের কারণে এর কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।

তরুণদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব সরকারি খাল প্রভাবশালীদের কবল থেকে সম্পূর্ণ মুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম