ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে পোষ্ট অফিসের অভ্যন্তরে আর্থিক প্রতরনার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫৯ মিনিট আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে পোষ্ট অফিসের অভ্যন্তরে আর্থিক প্রতরনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। 
শনিবার (২৬ জুলাই) বেলা ১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আর্থিক প্রতারনার স্বীকার গ্রহকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো জাকির হোসেন। এসময় বক্তৃতা করেন মো সেলিম, শরিফ শেখ রাবেয়া বেগম প্রমুখ।

বক্ততারা বলেন ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা পোস্ট অফিসে আগত গ্রাহকদের মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশত গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা নিয়ে তা ডাকঘরের সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এরপর থেকেই তিনি পলাতক। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এই ঘটনার সাথে বিদায়ী পোস্ট মাস্টার বিকাশ বিশ্বাস জরিত। 
অবিলম্বে আমাদের আমাতনতের টাকা ফেরতের দাবি জানাই।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার (৩০) বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯