ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সন্ত্রাসী গ্রেফতার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৭:২৮ অপরাহ্ন

banglahour

খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬।


রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টাইগার গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মো. রবিউল ইসলামকে আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকা থেকে আটক করা হয়।


র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারের পর রবিউলের ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।


তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯