ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির সংবর্ধনা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১:৩৮ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে জেলা ঠিকাদার সমিতি।


শনিবার সকালে এলজিইডি কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের ঠিকাদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুল মান্নান, জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, বাদল আলীসহ আরও অনেকে অংশ নেন।


ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ঠিকাদারদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি নীতিমালা অনুসরণ করে এলজিইডির সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, "এলজিইডির প্রতিটি কাজ নির্ধারিত নিয়ম ও নীতিমালা মেনে সম্পন্ন করা হবে। দুর্নীতি, অনিয়ম কিংবা কোনো ধরনের অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।"


এ সময় জেলা ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ নবাগত নির্বাহী প্রকৌশলীর সফল কর্মজীবন কামনা করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম