ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

'সংবিধানের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না' চুয়াডাঙ্গার জীবননগরে এনসিপির পথসভায় আখতার হোসেন এমপি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ২:২৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার রাত ৯ টার সময় জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে উপজেলা এনসিপির উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলার জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। 


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'স্বৈরাচারের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতিকে তো গ্রেপ্তার করা যায় না। আমরা বলতে চাই, সাহাবুদ্দিন পদত্যাগের পর তিনি কি আর রাষ্ট্রপতি আছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিনের গ্রেপ্তার ঠেকানো যাবে না। যখন তিনি রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোন আইনি বাঁধা নেই।

বাংলাদেশে এরশাদ যে স্বৈরশাসন কায়েম করেছিল, তখন ৯০ এর আন্দোলন ও অভ্যূত্থানের পরে ৬দিনের মাথায় এরশাদকে গ্রেপ্তার করা হয়েছিল। এরশাদ রাষ্ট্রপতির পদে থেকে ৬ দিনের মাথায় যদি গ্রেপ্তার হতে পারে আর অতীতের নজির থাকা স্বত্ত্বেও এমন ধরনের কথা বলা মূর্খতার শামিল, উদ্বেগজনক ব্যাপার। স্হানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশন নিয়ে দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। পরিস্হিতি যাই হোক এই বাংলাদেশের মানুষরা সামনের স্হানীয় সরকার নির্বাচনে যারা জনগণের পক্ষে আছে, তাদের পক্ষেই অবস্হান গ্রহণ করবে এবং সে কারনেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্হানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে।
তিনি আরও বলেন, সংবিধানের মধ্যে সমাধান নেই। যার কারনে আমাদের জনগনের কাছে যেতে হয়েছে। সংবিধানের চেয়ে বড় জনগণ। জনগণ যখন রায় দিয়েছে তখন সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। 


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বাংলাদেশে একটি মধ্যম পন্থী জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। সেই রাজনীতিতে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সকলের অংশগ্রহণ থাকবে'।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা.মাহমুদা মিতু এমপি। 


তিনি বলেন, এনসিপি একটি অল্প সময়ের দল। মাত্র দেড় বছর দলের বয়স। এই অল্প সময়েই আমরা আপনাদের অনেক সমর্থন পেয়েছি। জুলাই আন্দোলন ২ হাজার ছেলে জীবন দিয়েছে। এখন সময় এসেছে, যাতে আর কোনো সরকার বাংলাদেশে না আসে, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের ছেলেদের বুকে গুলি চালায়। এই জন্য আমাদের অনেক রাজনৈতিক সচেতন হওয়া দরকার। রাজনীতি নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশের রাজনৈতিক সরকার এসেছে ৬ মাস, কিন্তু তারা জনগনের আকাঙ্খা নিয়ে ভাবেনা। 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান ও জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার খায়রুল বাসার বিপ্লব।


অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা এনসিপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, আহ্বায়ক গোলাম সারোয়ার ছোটন,  আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, সেক্রেটারী মাহফুজুর রহমান, সাবেক পৌর আমীর নূর ইসলাম, সেক্রেটারী ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয় প্রমুখ।


এর আগে রবিবার (২৬ জুলাই)  ঝিনাইদহে দেশ গড়তে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ জুলাই)  বেলা ৩টায় চুয়াডাঙ্গা শহরের এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
                 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯