ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বারোপ করলেন খুলনা রেঞ্জের ডিআইজি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা পুলিশের আয়োজিত বিশেষ অপরাধ সভায় অংশ নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, গতানুগতিক পুলিশিং থেকে বেরিয়ে এসে আধুনিক, প্রযুক্তিনির্ভর, কমিউনিটি ও সময়োপযোগী পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে।


সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল বিরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবীর সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ আমির হামজাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় সদ্য যোগদানকৃত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন এবং অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং জোরদার করে জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিভিত্তিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থাই সবচেয়ে কার্যকর। এজন্য পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম