ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৯:৪২ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই)  পরিচালিত এই যৌথ আভিযানিক সাফল্যের বিষয়টি বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে এই অভিযান পরিচালনা করে। ওই এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকেই ওই পাঁচ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাবের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া মো. ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও ব্যবহারের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব-১০। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯