ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে পৌরসভার বাজেট ঘোষণা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour

 

 

ভৈরবে পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৭৭ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৫ শ ১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬২ হাজার ৯শ ১৯ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫ শ ৯৮ টাকা।

ভৈরব পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার আয়োজনে আজ মঙ্গলবার  দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে  ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কেএম মামুনুর রশীদ ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মেঃ ফারুক, পৌর নিবর্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌরসভার হিসাব রক্ষক শেরদিল নঈম প্রমূখ।

এসময় ভৈরব পৌর প্রশাসক কেএম মামুনুর রশীদ বলেন, বাজেটে রাজস্ব খাত, উন্নয়ন খাত,পানি, হাট বাজার ,নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন খাতে  আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫শ ৭৯ কোটি টাকা। তাছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প থেকে পেয়েছেন ৩৬ কোটি ৫৩ লাখ  ২২ হাজার ৯শ ৪৬ টাকা। তাছাড়া বাজেটে, রাস্তা ঘাট উন্নয়ন, ড্রেন নির্মাণ, মশক নিধন,জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ক্রয়,মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, চক্ষু চিকিৎসা সেবা,পরিস্কার - পরিচ্ছন্নতা সহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬২  হাজার ৯শ ১৯ টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯