ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপূঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

২৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিদশন কালে প্রতিমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ক্লাস, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সরকার তার সবই করছে। প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান।

প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হলে আধিবাসী সম্প্রদায়ের সদস্যরা ও বিদ্যালয় কর্তৃপক্ষ ফুল ও আধিবাসীদের ঐহিত্যের পান-সুপারী মাল্য পরিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে।

এসময় উপিস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ট্রেনিং) আব্দুল আলীম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো: মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস মিয়া, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজমল আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর উপেজলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯