ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের আকুয়ায় শফিকুল হত্যা মামলায় স্ত্রী ইতির যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের আকুয়ায় শফিকুল হত্যা মামলায় স্ত্রী ইতির যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের আকুয়ায় শফিকুল ইসলাম সপু হত্যা মামলায় স্ত্রী আফরোজা শেখ ইতি (২৯) এর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত| নিহত শফিকুল ইসলাম সপুর দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতি আকুয়া হাবুন বেপাড়ী মোড়ের মৃত ডা. আমির উদ্দিন শেখের মেয়ে।


আজ (বুধবার) দুপুরে বিশেষ জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্ত আফরোজা শেখ ইতির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন| আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন|


আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান মামলা বিবরণী থেকে জানান, শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ রাখায় প্রায় ঝগড়াঝাটি হত দ্বিতীয় স্ত্রী ইতির সাথে| এরই জেরে ২০১৯ সালে ১০ জুন সন্ধ্যায়  ইতি শপুকে শ্বাসরোধ করে হত্যা করে হাবুন ব্যাপারী মোড় এলাকার বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন| ১৩ জুন পুকুর থেকে শপুর মরদেহ উদ্ধার করে পুলিশ|


এ ঘটনায় নিহত শফিকুল ইসলাম সপুর মা নুরুন্নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশীট আদালতে জমা দেন| ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত|


আদালতে রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন ও আসামি পক্ষের সাজাদুর রহমান আকন্দ নয়ন মামলাটি পরিচালনা করেন|

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯