ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান : ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১০:৫৮ অপরাহ্ন

banglahour


রাজবাড়ীর কালুখালীতে  চায়না দুয়ারী কারখানায় অভিযান  চালিয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল  জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে, জর্জ,ম্যাজিস্ট্রেট ও কালুখালী থানা পুলিশ  এ অভিযান পরিচালনা করেন।


কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কলসতলা চরে এ অভিযান পরিচালিত হয়। 


অভিযানকালে কলসতলার ফরিদ,সাঈদ,নুরুল ও রাব্বির চায়না দুয়ারী তৈরির কারখানা থেকে ৫ লক্ষাধিক টাকার উপকরন ও মেশিন উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যায়।


রাজবাড়ীর ১ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ মহসিন হাসান,সহকারী জর্জ ফারজানা দিবা,সহকারী জর্জ মেহবুবা মিসৌরী,কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ও ষ্টেনো কাম,ক,অ, মোঃ তোফাজ্জেল হোসেন অভিযান পরিচালনা করেন।
অভিযানে উদ্ধার করা মালামাল হরিনবাড়ীয়া ঘাটে এনে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ফেলা হয়,ও কিছু লোহার মেশিন ও মটর নিলাম করা হবে সঙ্গে করে নিয়ে যান।

রাজবাড়ীর ১ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ মহসিন হাসান বলেন, রাজবাড়ী জেলায় যে কোন যায়গা এই রকম কারখানা থাকলে তা আমরা মোবাইল কোটের মাধ্যমে জব্দ করব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯