ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক আফরোজা পারভীন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫৮ মিনিট আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১১:০১ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যদের দেখতে হাসপাতালে ছুটে যান রাজবাড়ী জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

বুধবার (২৯ জুলাই) তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি আহতদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন উপস্থিত ছিলেন। তারা আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে কালুখালী উপজেলায় উপজেলা প্রশাসনের একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উপজেলা কৃষি কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯