ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪০ পূর্বাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য), একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে গোমস্তাপুর উপজেলার হুজরাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি হলেন মো. নুর আলম (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, অভিযানে নুর আলমের কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক, গরু ও অন্যান্য চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম