ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শাবিপ্রবিতে ‘অগ্নিঝরা জুলাই’ অনুষ্ঠানে এনসিপি নেতারা, ছয় উপজেলায় বিজিবি টহল

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৬ অপরাহ্ন

banglahour

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত “অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা।


জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১টার দিকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।
এদিকে এনসিপির আরেকটি প্রতিনিধি দল, যার মধ্যে হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম ছিলেন, দুপুরে গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।


জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছে নেতারা পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল গোয়াইনঘাট উপজেলায়ও পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন নেতারা।
অন্যদিকে নেতাদের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ছয়টি উপজেলায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম