ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আর মাত্র একদিন বাকি, চাঁপাইনবাবগঞ্জ জেলা বৃক্ষমেলার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি স্টল মালিকদের

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৭ অপরাহ্ন

banglahour

 


চাঁপাইনবাবগঞ্জ জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর নির্ধারিত সময় শেষ হতে আর মাত্র একদিন বাকি। এ অবস্থায় মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকরা মেলার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।


বন বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় জেলার বিভিন্ন নার্সারি ও উদ্যোক্তারা ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছ নিয়ে অংশ নিয়েছেন। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মেলায় এসে গাছ কিনছেন এবং পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করছেন।


স্টল মালিকদের দাবি, মেলায় এখনো বিপুল পরিমাণ গাছ বিক্রির জন্য রয়েছে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অনেক গাছ অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মেলার সময় আরও এক সপ্তাহ বাড়ানো হলে বিক্রি যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষও সহজে উন্নতমানের গাছ সংগ্রহের সুযোগ পাবেন।


একজন স্টল মালিক বলেন, "জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গীর কাছে আমাদের বিনীত আবেদন, বৃক্ষমেলার সময় আরও এক সপ্তাহ বাড়ানো হোক। এতে আমরা আর্থিকভাবে উপকৃত হব এবং জেলার মানুষও বেশি সংখ্যক গাছ কেনার সুযোগ পাবেন।"
স্টল মালিকদের মতে, সময় বৃদ্ধি পেলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সরকারের সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


এদিকে, মেলায় আগত অনেক দর্শনার্থীও সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, আরও কয়েকদিন মেলা চললে কর্মব্যস্ত মানুষ ছুটির দিনে এসে প্রয়োজনীয় গাছ সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে অংশগ্রহণকারী স্টল মালিকরা জেলা প্রশাসনের সদয় বিবেচনা কামনা করেছেন এবং পরিবেশ সংরক্ষণে এ আয়োজনের সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম