জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার সিলেটে পৃথক কর্মসূচিতে তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে।
এদিকে গোলাপগঞ্জে নিহত সাত শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার হয়েছে। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ির গ্লাস ভাঙ্চুর করেছে।
প্যাকেজ- মৌলভীবাজারের যাত্রাবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে সিলেটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এরপর সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচিতে অংশ নেন তারা।
দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, রাজনৈতিক নেতার কাজ বিরোধী দলে থাকলে সরকারের সমালোচনা করা। তার বক্তব্যে আইনের লঙ্ঘন থাকলে, তা আইন দেখবে। এটা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দেখার দায়িত্ব নয়। বিচারের মাধ্যমে আগের ফ্যাসিস্ট শক্তিকে দমন এবং ন্যায়বিচার সম্ভব। আর সংস্কারের মাধ্যমে নতুন কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকানো সম্ভব। পুরোনো স্বৈরাচার ও ফ্যাসিস্টদের এ দেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না।
সট্- নাহিদ ইসলাম, আহবায়ক, এনসিপি।
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয় সার্জিস আলম গোলাপগঞ্জে জুলাই আন্দোলনে নিহত সাত শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানান তিনি। এ সময় দুই বছর ধরে বিচার না পাওয়া নিহতদের স্বজনরা গুলির হুকুমদাতা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেন। তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় জুলাইয়ের শহীদদের হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান এনসিপির এই নেতা।
ছাত্রদলের কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেন সার্জিস। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি। ছাত্রদলের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম টানতে হবে তারেক রহমানকে। বেগম জিয়ার টোকাই নয়, ছাত্র চাই, এই কথা মনে রাখলে বিএনপির জন্য ভালো, সবার জন্যও ভালো। প্রতিবাদের ভাষা কোনটাকে স্বাগত জানাবে, সেটা জনগণ জানে।
একই সঙ্গে প্রশাসনের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ছিল।
সট্- সার্জিস আলম
মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল
এনসিপি।
ভক্সপপ- শহীদের স্বজনরা
গোলাপগঞ্জের কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার গাড়িবহর লক্ষ্য করে হামলার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এনসিপির পক্ষ থেকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে শাবিতে ছাত্রশক্তির সভায় মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, চব্বিশের জুলাইয়ে শহীদ ১৪০০ জনের বিচার শেষ করা প্রয়োজন। বাংলাদেশের সংস্কার সম্পন্ন করা প্রয়োজন। অন্যথায় কারও ভবিষ্যৎ নেই। সুন্দর ভবিষ্যতের জন্য বিচার এবং সংস্কার সম্পন্ন করা দরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
