ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:২০ অপরাহ্ন

banglahour

 


পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক "দৈনিক দক্ষিণের সংবাদ" পত্রিকায় ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে হাজী হুমায়ুন সিকদার ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবেই বিপুল অর্থ-সম্পদ ও জমিজমার মালিক। আলোচিত জমি নিয়ে জনৈক খোকন মণ্ডলের সঙ্গে তাঁদের সম্প্রদায়ের এক ব্যক্তির সিভিল আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট জমিটি বর্তমানে প্রতিপক্ষের দখলে রয়েছে। এমন পরিস্থিতিতে খোকন মণ্ডল নিজেকে বিএনপির কর্মী দাবি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন,
“আমার বাবা একজন বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মণ্ডলকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমরা শিগগিরই যথাযথ আইনি পদক্ষেপ নেব।”

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে খোকন মণ্ডল বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম