ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:৩৩ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা। 
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে শতাধিক গ্রাহক। সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।


এসময় তারা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রকৌশলী সুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে নানা অভিযোগ করেন।
গ্রাহকরা জানান, বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে বিদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এ বিষয় নিয়ে একাধিক বার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোন সমাধান পায়নি। এসময় গ্রাহকরা দাবী করেন, আবাসিক প্রকৌশলী নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবী করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার দেয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়। এছাড়া প্রকৌশলী ঠিক মত অফিস করেন না ফোন ধরেন না, মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা।


এই ঘটনায় আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে জনবল সংকট রয়েছে, জেলা সদর থেকে নতুন ট্রান্সমিটার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা এখানে স্থানীয়দের মাঝে ও বিভাজন রয়েছে তাই এই ধরণের সমস্যা দেখা দিয়েছে আশাকরি আগামী রবিবারের মধ্যে সমস্যা দূর করতে পারবো।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম