ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:২১ অপরাহ্ন

banglahour

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে থেকে বক্তারা হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মশাল মিছিলে জেলা এনসিপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম