ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শান্তিমোড়ে ড্রেন নির্মাণকাজে দেওয়াল ধস, আহত ৪ শ্রমিক রাজশাহীতে রেফার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১১:০২ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে ড্রেন নির্মাণকাজ চলাকালে দেয়াল ধসে চার নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিমোড়ে ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে নিচে কর্মরত চার শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নূর ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের বাম পা ভেঙে গেছে এবং অন্য তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চারজনকেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছে।

আহতরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার পারভেজ হাওলাদার (৩১), বরিশালের হিজলা উপজেলার মোহাম্মদ আলী (৪০), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিদ্দিক মাঝি (৩৩) এবং রবিউল হাওলাদার (২২)। বর্তমানে তারা রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯