গণ হত্যার বিচার, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অ্ংশ হিসেবে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে হাজী মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় ।
পরে ভারপ্রাপ্ত আমির কামরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক আমির মাওলানা কবির হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আঃ মতিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সিরাজুল ইসলাম ছিদ্দিক, আবদুল কাইয়ুম ভূঁইয়া, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌর আমীর শাহজাহান সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু, মেয়র পদপ্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ, ইউনিট সদস্য প্রফেসর ইকবাল হোসাইন,পৌরসভার আমির শাহজাহান সরকার,কাজী মাওলানা আবদুর রউফ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ, গণ ভোটের রায় বাস্তবায়ন ও গণ হত্যার বিচার সরকারকে করতে হবে ।
জুলাই সনদ, গণ ভোটের রায় বাস্তবায়ন ও গণ হত্যার বিচার করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
