গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির অস্তিত্ব রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি দিন দিন জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এই ঐতিহ্যবাহী খেলাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে। কাবাডির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে খেলাটিকে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
গতকাল কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি অরিয়াধর বাজার সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী কাবাডি ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। সভাপতিত্ব করেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা সিরাজ উদ্দিন বকুল।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আরশাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার উপজেলায় বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন শরীফ,লোহাজুরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকারসহ কটিয়াদী উপজেলা ও লোহাজুরী ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
