ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে অতর্কিত হামলায় যুবক গুরুতর যখম, ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালীতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ৭ টায় উপজেলার রতনদিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে । আবু বক্কারের ছেল শহিদুল্লাহ(৩০) কালুখালী উপজেলা মদাপুর ইউনিয়নের দোগাছি গ্রামের অধিবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদুল্লাহ রতনদিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আব্দুল্লাহর মা তাঁকে কথা বলার কথা বলে ডেকে নেন। শহিদুল্লাহ এগিয়ে গেলে আগে থেকেই আড়ালে ওত পেতে থাকা আব্দুল্লাহ, রাশেদ ও আশরাফুলসহ অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে শহিদুল্লাহকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে তাঁর মাথা ও কপাল গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে আহত যুবকের খোঁজখবর নেয় এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করে।


আহত শহিদুল্লাহর বাবা জানান, দুপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে আব্দুল্লাহদের সাথে তাঁদের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। তবে এ বিষয়ে তাঁর ছেলে কিছুই জানত না। তাঁর ধারণা, ওই ঘটনার জের ধরেই তাঁর ছেলেকে একা পেয়ে এভাবে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯