ঢাকা, ২ আগস্ট ২০২৬, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে শিক্ষক সিথিঁ সীমিতা কে কুপিয়ে হত্যা চেষ্টাকারী প্রিয়া বেগমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৪:৩০ অপরাহ্ন

banglahour

শিক্ষক সিথিঁ সীমিতা কে কুপিয়ে হত্যা চেষ্টাকারী প্রিয়া বেগমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষিকার পরিবার ও স্বজনরা। আজ রোববার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষিকা সিথিঁ সীমিতার ভাগিনা অন্তর আহমেদ লিখিত বক্তব্যে বলেন,  গত ১৩ জুলাই সকালে  প্রিয়া বেগমের বাসায়  তার মেয়েকে প্রাইভেট পড়ানোর সময় প্রিয়া বেগম চায়ের সাথে শিক্ষিকাকে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করে। প্রিয়া বেগম শিক্ষিকার পরনের স্বর্ণ লঙ্কার ছিনিয়ে নেয়ার জন্যই অজ্ঞান করার চেষ্টা করে।

পরে চা খেয়ে অন্য রকম অনুভূতি হওয়ায় কোন রকমে  প্রাইভেট পড়া শেষ করে বাসা থেকে বের হওয়ার সময় প্রিয়া বেগম শিক্ষিকা সিথিঁ সীমিতাকে পেছন থেকে দা দিয়ে মাথায় কোপাতে থাকে। পরে ২ হাত দিয়ে দায়ের কোপ ফিরাতে গিয়ে তার তার ১ আঙ্গুলের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় ১৬ টি কোপে মারাত্মক আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ওই দিনই প্রিয়া বেগম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আদালত যেন প্রিয়া বেগমের জামিন নামঞ্জুর করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এ আবেদন জানান।  এ সময় সংবাদ সম্মেলনে শিক্ষিকার বড় বোন নিলু নন্দিতাসহ পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯