ঢাকা, ২ আগস্ট ২০২৬, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ;থানায় অভিযোগ

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৫:৫১ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের মঠবাড়িয়ায়  পভয়ভীতি ও হুমকি দিয়ে এক প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমি বেগম নামে এক নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তুষখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা সুমি বেগমের ভাইদের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার ভাই মোহাম্মদ মিজান যুক্তরাষ্ট্র প্রবাসী এবং চ্যানেল আইয়ের প্রতিনিধি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে মো. হেদায়েতুল্লাহ, মোহাম্মদুল্লাহ, মো. তালহা , মোছা. হাফিজা বেগম, মোছা. হাদিয়া, হামিদা বেগমসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে সুমি বেগম দাবি করেন,  জমি নিয়ে বিরোধের জেরে হেদায়েতুল্লাহ গং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি তার ভাইদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরও বিবাদীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগকারীর দাবি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুমি বেগম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাওলানা হেদায়েতুল্লাহ। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জমির মালিক আমি। বরং তারা বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা করেছে এবং আমাকে হয়রানি করেছে। জমির মালিকানার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখলেই প্রকৃত মালিকানা সম্পর্কে জানা যাবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করে  জানান,অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা ও জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯