ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে ফাঁসানো মামলা করতে গিয়ে ফাঁসলেন তিনি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ মাস আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৯:১৪ অপরাহ্ন

banglahour

রবিবার বিকেলে  রাজবাড়ীর কালুখালী থানায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।   শুক্রবার সন্ধায় কালুখালী উপজেলার  দোগাছী গ্রামে দুর্বত্তদের হামলায় শহিদুল্লাহ নামের এক যুবক আহত হয়। ঘটনার পরদিন শনিবার শহিদুল্লাহর পিতা আব্দুল ছাত্তার দুর্বত্ত দলের নামে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

এরই মাঝে একটি সংঘবদ্ধ বট বাহিনী দুর্বত্ত দলের সাথে যোগ দেন।তারা দুর্বত্ত দলের পরামর্শ দেন রাতেই  নিজেরা নিজেদের বাড়ী ভাংচুর করে মামলা দিলে এ যাত্রায় বাঁচা যাবে। কথামতো তাই হয়। দুর্বত্তরা নিজেদের বাড়ী নিজেরা ভেঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা সাজায়। মামলার বাদী হন দুর্বত্ত দলের সদস্য  আনোয়ারা বেগম।

সাজানো এই মামলায় ৪ আনা  ওজনের স্বর্নের চেইন ও ২৫ হাজার ৮ শ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয়।

কালুখালী থানার চৌকস অফিসার এসআই মোতালেব  প্রাথমিকভাবে যাচাই করতে গিয়ে ঘটনার সত্যতা খুজে পায়না।পরে জানতে পারেন ইনিই দুর্বত্ত দলের সদস্য। তার নামে হত্যা চেষ্টার মামলা আছে। এসময় এসআই মোতালেব তাকে আটক করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম