পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারি এবং প্রতিষ্ঠানের স্টলে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ নানা প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও ক্রেতারা মেলা পরিদর্শন করছেন এবং নিজেদের পছন্দের গাছের চারা সংগ্রহ করছেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য। তারা সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
আগামী এক সপ্তাহ নওগাঁ শহরের নওজোয়ান মাঠে চলবে এ বৃক্ষমেলা-২০২৬।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
