ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে লিপ্ত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) গ্রেপ্তারকৃতকে বেলা ১১ টার দিকে  আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে রোববার (২ আগস্ট) মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত প্রতারকের নাম টুকু শেখ (৩৫)। সে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল—এমন গোপন সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
এ সময় গ্রেপ্তারকৃত টুকুর নিকট থেকে  প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্টাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।
এ ঘটনায় রোববার দিনগত রাতেই জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখসহ তার সাথে সরাসরি জড়িত আরও সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম