ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour


কটিয়াদী মডেল থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলাবাসী ব্যানারে মানববন্ধনে বক্তারা কটিয়াদী  থানা পুলিশ তথা অফিসার ইনচার্জ এর নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Hide quoted text

তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা বর্তমান সরকার ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন এহেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় তারা মিথ্যা সংবাদ প্রচার করে থানা পুলিশর মনোবল বিনষ্টকারী ও মিথ্যা সংবাদ প্রচারকারীদের বয়কট পূর্বক থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে থানা পুলিশকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলায় বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসীম উদ্দীন মেনু,উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রফিকুল আলম রফিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।  

বক্তারা বলেন,কটিয়াদী থানায় ওসি রফিকুল ইসলাম যোগদানের পর থেকে থানাকে দালাল ও মাদক  মুক্ত করার আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় গুটি কয়েক অপ-সাংবাদিক যারা বিগত ফ্যাসিবাদি সরকারের দালাল ছিল। তারা ওসির কাছ থেকে কোন অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা,বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম