ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে আইনশৃঙ্খলা সম্পর্কিত বিশেষ সভা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৫৩ অপরাহ্ন

banglahour

ভৈরবে আইনশৃঙ্খলা সম্পর্কিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবর্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন । 

এ সময়  তিনি বলেন ভৈরবে সম্প্রতি ফুটবল খেলা,মাইক্রো বাস ভাড়া এবং মিরারচর- আকবরনগর বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা। যা উদ্বেগের কারন হয়ে  দাড়িয়েছে। তাছাড়া  কিশোর গ্যাং, মাদক,চুরি, ছিনতাই সহ নানা অপরাধের কারনে ভৈরব আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে । তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য  শহরের প্রতিটি ওয়ার্ডে এবং ইউনিয়নে ছোট ছোট  কমিটি গঠন করে যে কোন বড় ধরনের  ঘটনা ঘটার আগেই স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় প্রশাসন দ্রূত নিষ্পত্তি করবে। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদুল আহমেদ,জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারন সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সোহেলুর রহমান প্রমূখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম