ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনাকে এগিয়ে নিতে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে: কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৫৬ অপরাহ্ন

banglahour

খুলনাকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা।


সোমবার সকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দ কেডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় সাংবাদিক নেতারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে শফিকুল আলম মনা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নকে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ।
সাক্ষাৎকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা ও পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি খুলনার উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম