ঢাকা, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহাদেবপুরে অভিযানে ১২০০ মিটার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour


নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর বিলে অভিযান চালিয়ে প্রায় ১,২০০ মিটার অবৈধ রিং জাল (চায়না দুয়ারী জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে বিলে ব্যবহৃত নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, অবৈধ রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯