ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জে বনগ্রাম আদর্শ কিন্ডারগার্ডেন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. ফেরদৌস আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বনগ্রাম ইউনিয়নবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী জামাল উদ্দিন খান মার্শাল জানায় , শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরো জানান, যিনি এড হক কমিটির সভাপতি হয়েছেন তারা আপন বোন উক্ত  প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাই বোনের এই দুর্নীতি কবে শেষ হবে তা দেখার অপেক্ষায় বনগ্রাম ইউনিয়নবাসী। 
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং বিভাগীয় তদন্তের আহ্বান জানান। 
এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম