ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে নৌকা চুরির ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:৩১ অপরাহ্ন

banglahour

ভৈরবে নৌকা চুরির ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে  সাদ্দাত নামে ১ যুবক নিহত হয়েছে। নিহত সাদ্দাত শহরের জগন্নাথপুর গ্রামের আরমান মিয়ার পুত্র। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবার ও স্বজনরা জানান,গত কয়েকদিন আগে সাদ্দাতের মামার ১ টি নৌকা চুরি হয়ে যায়। নিহতের পরিবার জানায়,নৌকাটি প্রতিবেশি আনার মিয়া  চুরি করে নিয়ে  গেছে বলে অভিযোগ পায়। এরই জের ধরে সোমবার রাত ৯ টার দিকে আনার মিয়ার সাথে নিহত সাদ্দাতের কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আনার মিয়া  ধারালো  ছুরি দিয়ে সাদ্দাতের গলায় কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে  স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


নিহতের মা শিউলি বেগম,ফুফু শারমিন বেগমের বাবা আরমান মিয়া জানান, আনার একটি কুখ্যাত মাদক কারবারি ও হত্যাকারী। সে নৌকা চুরি করে নিয়ে গেছে। তাকে আমার ছেলে সাদ্দাত জিজ্ঞেস করায় । কথা কাটাকাটির জেরে আমার ছেলেকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। এর আগে ও সে এ গ্রামের ৩ জন কে খুন করে ১৫ বছর জেল খেটে জামিনে  বের হয়ে মাদক ব্যবসা করছে।

এ বিষয়ে ভৈরব  থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান,নৌকা চুরির ঘটনায় আনার মিয়া সাথে সাদ্দাতের কথা কাটাকাটির জেরে আনার মিয়া  ধারালো ছুরি দিয়ে সাদ্দাতের গলায়  আঘাত করলে সাদ্দাত মারা যায় ।  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । ঘাতক কে গ্রেফতারের চেষ্টা চলছে । তাছাড়া এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে ।

জগন্নাথপুরে সাদ্দাতের মা শিউলি বেগম, ফুফু শারমিন বেগম,আরমান ঘাতক আনার মিয়া

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম