ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোলে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন; শিক্ষক - শিক্ষাত্রী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে পানি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

সুন্দরবন সংলগ্ন  উপকূলীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আধুনিক পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট (RO) স্থাপন করা হয়েছে । মোংলার জয়মনির ঘোলে স্থানীয়দের জন্য বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করতে এই প্লান্ট।


আজ মঙ্গলবার দুপুর ১২টায় জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যান্টটি চালু করা হয়। এই পানি বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষাত্রী ও স্থানীয়দের মাঝে  বিনামূল্যে বিতরণ করা হবে।



এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান,উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোস্ট গার্ড সবসময় কাজ করে আসছে।
এই প্ল্যান্টটি চালুর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও আশপাশের সাধারণ মানুষ সহজেই নিরাপদ সুপেয় পানির সুবিধা পাবেন। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের হাত থেকেও রক্ষা পাবেন এলাকাবাসী। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে বনদস্যুদের কোন ছাড় দেওয়া হবে না।


ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম, জোনাল কমান্ডার, কোস্ট গার্ড পশ্চিম জোন।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম