কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক কবরস্থানের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের সামাজিক গোরস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. রফিকুল আলম রফিক,অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আফজাল হোসেন বাদল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুন আর রশিদ, বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম শফিক বলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এই সামাজিক গোরস্থানের উন্নয়নের জন্য সরকারি ভাবে আর্থিক সহযোগীতা করেছেন তাই সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাই।
পরে দক্ষিণ চরপুক্ষিয়া ৭৬নং প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
