ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওগাঁয় বাস-ট্রাক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:১০ অপরাহ্ন

banglahour

 

পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চালক ও শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, মাদকমুক্ত থেকে দায়িত্ব পালন এবং যাত্রীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান।

এ সময় বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন জানান। পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম