এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম হাবিবের সহধর্মিণী নাসরিন নাহার (৫২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-- রাজিউন)।
গত ২৬ জুলাই ব্রেন ষ্টোক করলে তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুলাই তার অস্ত্রপাচার হয়। আজ ৪ আগস্ট সকাল ১০টায় নাসরিন নাহার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এশার নামাজ শেষে সোনাডাঙ্গা আবাসিক
জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক এস এম হাবিবের স্ত্রী নাসরিন নাহারের
জানাযা মাঠে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু,কে ডি এর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,খুলনা মহানগর বিএনপির মিডিয়া কমিটির আহবায় মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম,খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারওয়ার, সাধারণ সম্পাদ তরিকুল ইসলাম,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস,সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন,খুলনার টিভি রিপোর্টার্স ইউনিটির আবু হেনা মোস্তফা জামাল পপলু,খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাবুল আকতার, খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ আশরাফুল জ্জামান সহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাতে বসুপাড়া কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
এদিকে সহকর্মীর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সাবেক সভাপতি সায়েদুজ্জামান সম্রাট , সাবেক সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মিজানুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য উত্তম কুমার সরকার , আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী নাসরিন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
