নওগাঁর বদলগাছী উপজেলায় জমিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মনোরঞ্জন পাহান (৫৫) নামের এক আদিবাসী ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।
গত সোমবার (৩ আগস্ট) উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর পাহানপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে..নিহত মনোরঞ্জন ওই গ্রামের মৃত শুধু পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে মনোরঞ্জন পাহান বাড়ি থেকে হাতজাল নিয়ে স্থানীয় মাঠে মাছ ধরতে বের হন।
দিনভর তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে রাত ১২টার দিকে গ্রামের বাসিন্দা মোঃ আঃ রউফ পিন্টুর আবাদী জমির পানির মধ্যে হাতজালসহ তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, মাছ ধরার সময় কোনো এক মুহূর্তে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানানো হলে অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছেএলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সচেতন থাকার ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
