ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির ব্রাক্ষণটিলা এলাকায় দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour


সম্প্রতি রাঙ্গামাটি শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলা এলাকায় আঁধারে দুর্বৃত্তরা একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেওয়া পেঁপে বাগানটি পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
বুধবার (৫ আগষ্ট) সকালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান মালিককে সান্ত্বনা দেন।


‎‎ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, বাগান মালিকের অপূরণীয় ‎ক্ষতি সাধিত হয়েছে। আর যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। বিষয়টি নিশ্চিত আমি বিবেচনায় এনে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। এ সময় তিনি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। দোষী ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ ‎দেন।


‎‎এ সময় রাঙ্গামাট জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়। এতে বাগান মালিকের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। শুধু গাছের ক্ষতিই নয়, সামনে এসব গাছ থেকে যে আয় হওয়ার কথা ছিল, সেটিও অনিশ্চিত হয়ে পড়ে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম