জুলাই আন্দোলন শুরু হয়েছিলো কোটার দাবীতে। পরবর্তীতে তা সরকার পতনের ১ দফার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করা হয। আন্দোলনে দেশের ছাত্র - জনতা জীবন দিয়েছে ।
অনেকে পঙ্গত্ব বরণ করেছে।। সরকার শহীদ পরিবারের পাশে আছে । যারা আন্দোলনে আহত হয়েছে তাদের পাশে সরকার আছে । তাদের যে কোন প্রয়োজনে সরকার এবং বিএনপি পাশে থাকবে। শেখ হাসিনাসহ যারা আন্দোলনে ছাত্র - জনতাকে হত্যা করেছে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু করেছে সরকার।
তাদের কে ছাড় দেয়া হবেনা বলে ভৈরবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে - বিদেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র থেকে বাচঁতে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার কে সহযোগিতা করতে হবে। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করা যাবে। যদি কেহ করে তাহলে দলীয় ফোরামে তাকে জবাবদিহি করতে হবে । তিনি সম্প্রতি ভৈরবের মারামারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। ভৈরব বাসীকে এসব থেকে দুরে থাকতে এবং ভৈরবের সুনাম রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তাছাড়া ভৈরবে মাদক,চাঁদাবাজি ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুশিয়ারী দেন।
তিনি আরো বলেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস হয়েছে । এ ৬ মাসে দেশের উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
