ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ সপ্তাহ আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour


"জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬" উদযাপন। দিবসটি  যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার ( ৫ আগস্ট ) নগরীর তেঁতুলতলা মোড়স্থ  নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভবন-২ এ বেলা ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহৃান, প্রক্টর মো. মেহেদী হাসান, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপন কমিটির আহবায়ক ও লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান।আলোচনা সভায় অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।  

এদিকে দিবসটি উপলক্ষে  দুপুর ১২ টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ও একই বিষয়ের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন, আরোজ আলী, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান। বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান। অতিথীরা ও শিক্ষার্থীবৃন্দ তাঁদের বক্তব্যে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনকে অধিকতর গুরুত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহিদের প্রতিশ্রোদ্ধা ও আহতদের গুরুত্বের সাথে স্মরণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের গভীরভাবে স্মরণ করে মোনাজাতে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সানিয়াতুল বিদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনিসুজ্জামান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম