জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরের উদ্যোগে উন্মুক্ত ক্যানভাসে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি আঁকে।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জাদুঘরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
