ঢাকা, ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৭:২৩ অপরাহ্ন

banglahour

 

পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁ/জাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা বদলগাছী উপজেলার দোনইল এলাকায় অভিযান চালান। অভিযানের সময় রুমা (২৫) নামে এক নারী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

এ সময় ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, গ্রাম- উত্তর পাইকপাড়া, থানা ও জেলা- নওগাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁ/জা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

অভিযান চলাকালে ইসরাইলের সহযোগী হিসেবে সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, গ্রাম- হরেকৃষ্ণপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯