"জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব একেএম ইরাদত এবং মুন্সীগঞ্জের সিভিল সার্জন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারবর্গকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জু/লা ই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক, জবাবদিহিমূলক এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স/ত/তা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, শহীদদের আত্মত্যাগ আমাদের ঐক্য, ন্যায়বিচার ও দায়িত্ববোধের চেতনায় উদ্ভাসিত হয়ে একটি কল্যাণমুখী বাংলাদেশ নির্মাণে উদ্বুদ্ধ করে।
আলোচনা সভা শেষে জুলাইযোদ্ধা পরিবারবর্গ এবং দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
