ঢাকা, ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণতন্ত্র আদায়ে ১৭ বছরের সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ নিয়ে আলোচনা সভা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ১০:৫১ অপরাহ্ন

banglahour

 


গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামকে স্মরণ করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অবিরাম সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জহিরুল হক বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি হামিদ চৌধুরী, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি জর্জ এবং নাচোল পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলম আমানুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, যুবনেতা আলী হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইউসুফ রাজা, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক মো. ইসমাইল বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। এ সময় অনেক নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

বক্তারা রক্তঝরা জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারী ও অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্রের ধারা সুসংহত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দলীয় ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯