শিরোমনি মহসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ তরিকুল ইসলামের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান ৬ জুলাই দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইফতে খায়রুল আলম বাপ্পির সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিদায়ী অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিফুল ইসলাম উক্ত বিদ্যালয়ে ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৩০ বছর অতি সুনামের সাথে অধ্যায়নরত ছিলেন। শিক্ষক রোজিনা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোল্লা জিয়াউর রহমান, সদস্য শেখ আবুল হোসেন , কাগজী ওমর আলী, আমিনুল ইসলাম, আলহাজ্ব শেখ আল আমিন, মোঃ মিজানুর রহমান, নার্গিস খাতুন, নুরজাহান খাতুন, উর্মি খানম, শিক্ষক জামিলা আক্তার , কেসমত আরা সাথী, কাকুলি খাতুন সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
বক্তৃতা কালে বিদায়ী প্রধান শিক্ষক আবেগে কেঁদে ফেলেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
